চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৮

এক বা একাধিক গ্রামবাসীর আতশবাজির ‘অনুপযুক্ত নিক্ষেপ’-এর ফলে রোববার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জিয়াংসু প্রদেশের ডংহাই কাউন্টিতে নিকটবর্তী দোকানে বিস্ফোরণ ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৮
চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৮ |সংগৃহীত

পূর্ব চীনের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

রোববার গভীর রাতে কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

চীনের গ্রামীণ সম্প্রদায়গুলো প্রায়ই ছুটির দিন ও গুরুত্বপূর্ণ উপলক্ষ উদযাপনের জন্য স্পার্কলার এবং বিকট শব্দ করা ‘মিসাইল’ আতশবাজি জ্বালায়। এসব উপলক্ষের মধ্যে রয়েছে চীনা নববর্ষ, যা মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, এক বা একাধিক গ্রামবাসীর আতশবাজির ‘অনুপযুক্ত নিক্ষেপ’-এর ফলে রোববার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জিয়াংসু প্রদেশের ডংহাই কাউন্টিতে নিকটবর্তী দোকানে বিস্ফোরণ ঘটে।

ডংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, ‘জরুরি ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপণ, জননিরাপত্তা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে।’

বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন বিকেল ৪টার দিনে নেভানো সম্ভব হয়। এ ঘটনায় আটজন নিহত ও দু’জন সামান্য দগ্ধ হয়েছেন।

সূত্র : এএফপি

Topics