জাপানে ভারী বর্ষণে ৬ জনের মৃত্যু

জাপানের পূর্বাঞ্চলে ভারী বর্ষণে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাপানের পূর্বাঞ্চলে ভারী বর্ষণে ছয়জনের মৃত্যু হয়েছে
জাপানের পূর্বাঞ্চলে ভারী বর্ষণে ছয়জনের মৃত্যু হয়েছে |সংগৃহীত

জাপানের পূর্বাঞ্চলে ভারী বর্ষণে বন্যা, ভূমিধস এবং ব্যাপক পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কিয়োডো নিউজের তথ্যমতে, জাপানের আবহাওয়া সংস্থা টোকিওর নিকটবর্তী চিবা প্রিফেকচারের এক-তৃতীয়াংশের বেশি পৌরসভার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এবং কর্তৃপক্ষ বাসিন্দাদের নিজেদের সুরক্ষার জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, চিবা ও ইবারাকি প্রিফেকচারে চার লাখেরও বেশি মানুষের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছিল। শুক্রবার সকাল পর্যন্ত চিবায় প্রায় এক লাখ দুই হাজার ৬০০ জন এই নির্দেশের অধীনে ছিলেন।

চিবায় ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি