চীন সোমবার (১৫ জুন) বাণিজ্যিক রকেট লিজিয়ান-১-এ আটটি স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যমটি জানায়, রকেটটি উত্তর-পশ্চিম চীনের একটি বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পাইলট জোন থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটটি সফলভাবে স্যাটেলাইটগুলোকে তাদের পরিকল্পিত কক্ষপথে স্থাপন করেছে।
এ মিশনটি ছিল লিজিয়ান-১ রকেট সিরিজের ১৩তম ফ্লাইট, যা চীনের অন্যতম প্রধান বাণিজ্যিক উৎক্ষেপণ যান।
লিজিয়ান-১ রকেটটি তৈরি করেছে সিএএস স্পেস, যা চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের অধীনে ইনস্টিটিউট অফ মেকানিক্সের প্রতিষ্ঠিত একটি বাণিজ্যিক মহাকাশযান সংস্থা।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



