বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো এনার্জিস জানিয়েছে, ইরানি হামলার পর তাদের একটি তেল সংরক্ষণাগারের ট্যাঙ্কে আগুন লেগে যায়। পরে আগুন নেভানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগুন লাগার খবর দিয়েছিল। তবে আগুন ঠিক কোথায় লেগেছিল, তা নির্দিষ্ট করে জানায়নি।
সূত্র: আল জাজিরা



