ইরাকের আকাশসীমা থেকে আসা তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। রোববার (১৭ মে) এ দাবি করা হয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাবে তারা প্রয়োজনীয় অভিযানিক ব্যবস্থা গ্রহণ করবে।
গত এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান যুদ্ধ চলাকালীন সঙ্ঘাত অনেকাংশে কমে এলেও, ইরাক থেকে সৌদি আরব ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর দিকে ড্রোন উৎক্ষেপণ করা হচ্ছে।
সূত্র: রয়টার্স



