ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভূমিকম্পটি আঘাত হানে।

নয়া দিগন্ত অনলাইন
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে |ফাইল ছবি

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভূমিকম্পটি আঘাত হানে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরে সংঘটিত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি