খান ইউনিসের পুলিশ প্রশাসন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ১২ বছরের একটি শিশু ভীষণভাবে আহত হয়েছে। শিশুটি সন্দেহভাজন একটি বস্তু নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়।
এ সময় পুলিশ প্রশাসন বাচ্চাদের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার প্রতি আহ্বান জানিয়েছে। যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা আগেও সতর্ক করেছি। আবারো সতর্ক করছি যে কোনো সন্দেহজনক বস্তু দেখলেই তা নিয়ে যেন ছেলেরা খেলাধুলা না করে। বরং এক্ষেত্রে সাথে সাথেই সংশ্লিষ্ট পক্ষকে সংবাদ দেবে এবং সেখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের বিস্ফোরক নিষ্ক্রীয়করণ ইউনিট ইতোমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে কারারা এলাকা থেকে এমকে জাতীয় কিছু বোমা নিষ্ক্রীয় করেছে। এমনিভাবে হামাদ সিটি থেকে আর্টিলারি সেল উদ্ধার করেছে।
এ সময় তারা অবিস্ফোরিত বস্তু থেকে সতর্ক অবস্থান বজায় রাখার জন্য জোরালো আহ্বান জানান।
সূত্র : আল জাজিরা



