কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, তারা কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থাও রয়েছে, যা ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করা হয়েছে।
বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানি বাহিনী একটি ড্রোন হামলায় একটি মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। পৃথক আরেকটি হামলায় তারা আলি আল সালেম বিমান ঘাঁটির একটি সরঞ্জাম ও বিমানের যন্ত্রাংশের গুদাম এবং একটি এমকিউ-৯ ড্রোন হ্যাঙ্গারে হামলা চালিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ড্রোনে আগুন ধরিয়ে দিয়েছে।’
সূত্র: এএফপি



