৪.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল তেহরান

ইরানের রাজধানী তেহরানের পূর্বে পারদিস শহরের কাছে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

ইরানের রাজধানী তেহরানের পূর্বে পারদিস শহরের কাছে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১২ মে) রাতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন কেন্দ্র।

কেন্দ্রটি একটি প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পটি গ্রিনিচ মান সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তেহরান-মাজানদারান প্রাদেশিক সীমান্তের কাছে। তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ থেকে ৭৭ কিলোমিটার দূরে।

জানা গেছে, তেহরানের পূর্বাঞ্চল এবং মাজানদারানের নিকটবর্তী শহরগুলোসহ আশপাশের বেশ কয়েকটি এলাকাতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি