ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৭ ইসরাইলি সেনা আহত

নয়া দিগন্ত অনলাইন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সাত ইসরাইলি সেনা আহত হয়েছে। শনিবার (১৪ জুন) ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরান গতকাল রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিবে। এ হামলায় সাতজন ইসরাইলি সেনা আহত হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ভোরে ইরানে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এতে তেহরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসি’র প্রধানসহ ২০ জন কমান্ডার, ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৮১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন শতাধিক। এর জবাবে ইসরাইলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।