ইরানের সাথে কোনো আলোচনা নয়, নৌ-অবরোধ বহাল থাকছে : ট্রাম্প

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ পূর্ণাঙ্গভাবে বহাল ও কার্যকর রয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না এবং বৈঠকের কোনো সময়সূচিও নির্ধারিত নেই।’

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ পূর্ণাঙ্গভাবে বহাল ও কার্যকর রয়েছে।’

তিনি দাবি করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে এবং সবকিছু ‘স্বাভাবিকভাবে’ চলছে।

‘সমস্ত মাইন হয় অপসারণ করা হয়েছে, না হয় নিষ্ক্রিয় ও ধ্বংস করা হয়েছে,’ বলেন ট্রাম্প।

সূত্র : বিবিসি