ইসরাইলের আশদোদ বন্দরে আটকে আছে গাজামুখী ত্রাণবহরের ৩ জাহাজ

সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরাইলি নৌবাহিনী গাজা যাওয়ার পথে ক্যাপ্টেন নিকোস এবং অন্যান্য নৌযানগুলোকে অবৈধভাবে আটক করে এবং তাদের উপরে তুলে নেয়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সানাদ নিশ্চিত করেছে যে, গাজামুখী কমপক্ষে তিনটি ত্রাণবাহী জাহাজ বর্তমানে ইসরাইলের আশদোদ বন্দরে আটকে আছে।

ওয়েবসাইট মেরিন ট্র্যাফিক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গ্রীক পতাকাবাহী ক্যাপ্টেন নিকোস, স্প্যানিশ পতাকাবাহী এস্ট্রেলা ওয়াই ম্যানুয়েল এবং আদারাকে দক্ষিণ ইসরাইলে টেনে নিয়ে যাওয়া হয়েছে।

সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরাইলি নৌবাহিনী গাজা যাওয়ার পথে ক্যাপ্টেন নিকোস এবং অন্যান্য নৌযানগুলোকে অবৈধভাবে আটক করে এবং তাদের উপরে তুলে নেয়।

ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতা ও ক্যাপ্টেন নিকোসের যাত্রী রিমা হাসান, ইসরাইলের বাধাদানের ফুটেজ আগে শেয়ার করেছেন। তিনি আরো বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় ইসরাইলি সেনারা কর্মীদের অবৈধভাবে আটক করেছে।

এদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) অংশ হিসেবে থাকা বেশ কয়েকটি জাহাজকে ‘নিরাপদে থামানো হয়েছে’ এবং বহরে থাকা জাহাজগুলোকে ইসরাইলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে।

এতে আরো বলা হয়েছে যে জাহাজগুলো ‘একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের কাছাকাছি’ আসার কারণে তাদের গতিপথ পরিবর্তন করতে বলে নৌবাহিনী।

সূত্র : আলজাজিরা