‘মৃত্যু ঠিক সামনে, শুধু সময়ের অপেক্ষা’

‘এখন পরিস্থিতি ভয়াবহ। অনাহার প্রতিটি ঘরে পৌঁছে গেছে। এটা এমন যেন মৃত্যু ঠিক সামনে, শুধু সময়ের অপেক্ষা।’

নয়া দিগন্ত অনলাইন

বিশ্বের খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা এখনো গাজার পরিস্থিতিকে ‘দুর্ভিক্ষ’ হিসেবে ঘোষণা করেননি, কিন্তু জাতিসঙ্ঘের সংস্থাগুলো মানবসৃষ্ট গণ-অনাহারের আশঙ্কার কথা জানিয়েছে।

এজন্য সংস্থাটি দায়ী করেছে ইসরাইলকে, যারা ফিলিস্তিনে যাবতীয় সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তবে ইসরাইল সেই দায় অস্বীকার করেছে।

বুধবার ১০০টিরও বেশি সহায়তা সংস্থা ও মানবাধিকার গোষ্ঠী বলেছে, ‘সরবরাহ এখন পুরোপুরি শেষ। মানবিক সংস্থাগুলো দেখছে, তাদের নিজস্ব কর্মীরা ও অংশীদাররা চোখের সামনে শুকিয়ে যাচ্ছেন।’

সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে, ‘সাংবাদিকরা যুদ্ধক্ষেত্রে অনেক কষ্ট ও বঞ্চনা সহ্য করেন। কিন্তু এখন অনাহারের হুমকি তাদের জীবনের অংশ হয়ে গেছে। এটা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে।’

সেখানে কর্মরত সাংবাদিকরা বলেছে, ‘গাজার মানুষের কাছে প্রয়োজনীয় খাবার পৌঁছানো অত্যন্ত জরুরি।’

গাজার এক বাসিন্দা বলেন, ‘এখন পরিস্থিতি ভয়াবহ। অনাহার প্রতিটি ঘরে পৌঁছে গেছে। এটা এমন যেন মৃত্যু ঠিক সামনে, শুধু সময়ের অপেক্ষা।’

সূত্র : বিবিসি