লেবানন যুদ্ধের অবসানও ইরানের যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের কাছে তার নিজ দেশের যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান ঘটানো।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ |সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের কাছে তার নিজ দেশের যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান ঘটানো।

আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।

ইরানিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের নিউজ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি বলেন, ‘আমাদের জন্য লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ এবং আরো গুরুত্বপূর্ণ হলো লেবাননের যুদ্ধের অবসান ইরানের যুদ্ধের অবসানের মতোই জরুরি।’

গত ১৪ জুন ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করা নিয়ে যে সমঝোতায় পৌঁছেছে তাতে লেবাননে ইসরাইলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের সংসদের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদলের প্রধান তার বক্তৃতার অন্য অংশে বলেছেন, ‘ইসলামাবাদ চুক্তিটি আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই যুদ্ধ কোনো সামরিক সঙ্ঘাত নয়, বরং অঞ্চলের কৌশলগত ভারসাম্য পরিবর্তন করে একটি স্বাধীন জাতির ওপর নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দেয়ার একটি সংগঠিত প্রচেষ্টা।’

গালিবাফ ঘোষণা করেন যে, ইরান পারস্পরিক শ্রদ্ধা এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে সব ইসলামী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত।

সূত্র: বিবিসি