যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় কাতার

এএফপি জানিয়েছে, হামাস গত সপ্তাহে এ কাঠামোতে সম্মতি জানায়।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় কাতার
যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় কাতার |প্রতীকী ছবি

গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রস্তাবে ইসরাইলের জবাবের জন্য তারা এখনো অপেক্ষা করছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এএফপি জানিয়েছে, হামাস গত সপ্তাহে এ কাঠামোতে সম্মতি জানায়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখনো জবাবের অপেক্ষায় আছি। যেসব বক্তব্য আমরা এখন শুনছি, তাতে আমাদের আস্থা পূর্ণ হচ্ছে না।