ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘ইরানি যোদ্ধাদের জীবনে যা ঘটেছে, তা শুধু যুদ্ধের ইতিহাসের একটি অংশ নয়; এটি এমন কিছু মানুষের দৃঢ়তার গল্প, যারা চরম কষ্ট সহ্য করেছেন, কিন্তু ইরানের মর্যাদা বিসর্জন দেননি।’
সোমবার (১৭ আগস্ট) রাতে ‘ইরানে যুদ্ধবন্দীদের স্বদেশে প্রত্যাবাসন দিবস’ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেছেন, ‘বৈদেশিক ক্রমবর্ধমান চাপ ও হুমকির মুখে ইরানের ঘুরে দাঁড়ানোর মূল চাবিকাঠি হলো- ধৈর্য, সংহতি ও আশা।’
সূত্র: পার্সটুডে



