কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ইরানের হামলা

হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের পর কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের পর কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

বুধবার (৩ জুন) মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা কেশম দ্বীপে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কুয়েত-বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, মার্কিন বাহিনী ‘একাধিক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে’।

সেন্টকম বলেছে, তাদের এই হামলা এমন সময়ে চালানো হয়েছে যখন ইরান ‘আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে’, যেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়।

সেন্টকম বলেছে, “কুয়েতের দিকে ছোড়া দু’টি ইরানি ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয় এবং বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র মার্কিন ও বাহরাইনের বিমান প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিহত করে।’

গত রাতে কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক সরঞ্জাম ও ঘাঁটিতে হামলা চালানোর কথা বলে। এরপরই এই সর্বশেষ হামলার খবরটি আসে।

সূত্র: আল জাজিরা