যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে তাদের আরোপিত অবরোধ অব্যাহত রাখে, তাহলে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
ইরানি সেনাবাহিনীর কমান্ড সেন্টার থেকে দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়।
বিবৃতিটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাথে সম্পৃক্ত তাসনিম নিউজ অ্যাজেন্সিসহ একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যদি ওই অঞ্চলে সাগরে অবরোধ, ডাকাতি ও জলদস্যুতা অব্যাহত রাখে, তাহলে তারা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জবাবের মুখে পড়বে।’
উল্লেখ্য, ১৩ এপ্রিল ইরানি বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সামুদ্রিক চলাচলের ওপর অবরোধ আরোপের পর যুক্তরাষ্ট্র একাধিক জাহাজ আটক করেছে।
সূত্র : বিবিসি



