হরমুজ প্রণালীর কিশ দ্বীপে ইরানের একটি পানি লবণমুক্ত কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারী উচ্চারণ করেছেন যে, যুক্তরাষ্ট্রকে এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
শনিবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে প্রেসিডেন্ট ট্রাম্প যখন গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, ঠিক সেই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেন।
তিনি বলেন, এই ভয়ঙ্কর ও উন্মত্ত অপরাধ ৩০টি গ্রামের পানির সরবরাহকে প্রভাবিত করেছে।
সামাজিক মাধ্যম এক্সে আরাঘচি লিখেছেন, ‘ইরানের অবকাঠামোর উপর আক্রমণ একটি বিপজ্জনক পদক্ষেপ, যার গুরুতর পরিণতি রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই নজির সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র, ইরান নয়।’
সূত্র : বিবিসি


