ইরান যুদ্ধ বিশ্ব জ্বালানি কৌশল বদলে দিচ্ছে: আইইএ প্রধান

আইইএ প্রকাশিত ‘ওয়ার্ল্ড এনার্জি ইনভেস্টমেন্ট’ প্রতিবেদনে তিনি বলেন, “আমরা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এটি বৈশ্বিক বিনিয়োগ কৌশলে বড় ধরনের পরিবর্তন আনবে, যা ১৯৭০-এর দশকের তেল সংকট-পরবর্তী রূপান্তরের সঙ্গে তুলনীয়।”

নয়া দিগন্ত অনলাইন

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেছেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় গভীর প্রভাব ফেলছে এবং দেশগুলোকে নতুন সরবরাহ পথ ও অভ্যন্তরীণ জ্বালানি উৎসের দিকে ঝুঁকতে বাধ্য করছে।

আইইএ প্রকাশিত ‘ওয়ার্ল্ড এনার্জি ইনভেস্টমেন্ট’ প্রতিবেদনে তিনি বলেন, “আমরা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এটি বৈশ্বিক বিনিয়োগ কৌশলে বড় ধরনের পরিবর্তন আনবে, যা ১৯৭০-এর দশকের তেল সংকট-পরবর্তী রূপান্তরের সঙ্গে তুলনীয়।”

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো বৈশ্বিক তেল খাতে বিনিয়োগ কমে যাবে। মূল্যবৃদ্ধি সত্ত্বেও এই খাতে বিনিয়োগ ৫০০ বিলিয়ন ডলারের নিচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

তবে সামগ্রিকভাবে বৈশ্বিক জ্বালানি খাতে বিনিয়োগ বাড়বে। আইইএ-এর হিসাব অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বজুড়ে জ্বালানি খাতে মোট বিনিয়োগ দাঁড়াবে প্রায় ৩.৪ ট্রিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

সূত্র : আল জাজিরা