ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার (২৪ আগস্ট) ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে অভিনন্দন জানিয়েছেন। প্রশাসন এই নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক ডি-ডে’ বলে অভিহিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনারা সেই নিষ্ঠুর স্বৈরাচার এবং যারা এর অব্যাহত আগ্রাসনে সহায়তা করে, তাদের কাছ থেকে ন্যায্যভাবেই চড়া মূল্য আদায় করছেন।’
সূত্র : মিডল ইস্ট আই



