গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪, আহত ২২

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় সোমবার (৬ জুলাই) ভোর থেকে ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত এবং আরো ২২ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা
গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় সোমবার (৬ জুলাই) ভোর থেকে ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত এবং আরো ২২ জন আহত হয়েছেন।

চিকিৎসা সূত্র জানিয়েছে, সর্বশেষ ঘটনায় দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছেন।

সূত্রটি আরো জানায়, ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের দক্ষিণে একটি বাড়িতে হামলা চালায়। এতে এক দম্পতি নিহত এবং আরো ছয়জন আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রোববার পর্যন্ত ইসরাইলি হামলায় এক হাজার ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৪৫৫ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি জনকে আহত করেছে ইসরাইল। এর পাশাপাশি দেশটির ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি