তেহরানে ‘ব্যাপক পরিসরে’ হামলা ইসরাইলের

এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের বিমানবাহিনী তেহরানের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলার ঢেউ চালিয়েছে। এসব হামলা মূলত ইরানের সামরিক ও সংশ্লিষ্ট অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ইরানের রাজধানী তেহরানজুড়ে ‘ব্যাপক পরিসরের’ আবারো হামলা শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের বিমানবাহিনী তেহরানের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলার ঢেউ চালিয়েছে। এসব হামলা মূলত ইরানের সামরিক ও সংশ্লিষ্ট অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হামলাকে সাম্প্রতিক উত্তেজনার বড় ধরনের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ গত কয়েক সপ্তাহে দ্রুত তীব্র আকার ধারণ করেছে এবং উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, তেহরানের মতো গুরুত্বপূর্ণ শহরে এমন বড় আকারের হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে পড়তে পারে।

তবে সর্বশেষ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক মহল।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল।