ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা ‘অত্যন্ত কঠিন’

ট্রাম্প একতরফাভাবে এমন কিছু নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টা করছেন, যার জন্য ঐতিহ্যগতভাবেই বহুপক্ষীয় সহযোগিতার প্রয়োজন হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতীকী ছবি
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতীকী ছবি |সংগৃহীত

ইরানের সাথে ব্যবসা করা দেশগুলোর ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য 'অত্যন্ত কঠিন' হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আল জাজিরা জানিয়েছে, কাতারভিত্তিক জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিষয়ের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ট্রাম্প একতরফাভাবে এমন কিছু নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টা করছেন, যার জন্য ঐতিহ্যগতভাবেই বহুপক্ষীয় সহযোগিতার প্রয়োজন হয়। এর মধ্যে চীন, রাশিয়া এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 'পি-ফাইভ' ভুক্ত দেশগুলোকে সাথে নেয়ার বিষয় যুক্ত রয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, ট্রাম্প যদি শেষ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা সফলভাবে প্রয়োগ করতে পারেন, তবে তা যুক্তরাষ্ট্রের জন্য কিছু 'ইতিবাচক ফল' বয়ে আনতে পারে।

মাসগ্রেভের মতে, যুক্তরাষ্ট্রের জন্য এখানে একটি বড় সুবিধা হলো, 'তেহরানের বাণিজ্য মূলত খুব কমসংখ্যক দেশের সাথেই সীমাবদ্ধ।' এসব দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে, যারা ইতিমধ্যে ইরানের সাথে তাদের বাণিজ্য স্থগিত করেছে।