যুদ্ধ নয়, ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন তেহরানের সাথে আলোচনা করছে। ইরানের বিরুদ্ধে আরো সামরিক পদক্ষেপের চেয়ে একটি চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন তেহরানের সাথে আলোচনা করছে। ইরানের বিরুদ্ধে আরো সামরিক পদক্ষেপের চেয়ে একটি চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী তিনি।

বুধবার (৫ আগস্ট) লাস ভেগাসে দেয়া এক ভাষণে তিনি এসব বলেন।

ট্রাম্প বলেন, ইরানি কর্মকর্তারা আলোচনার অনুরোধ করার আগেই যুক্তরাষ্ট্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এটিকে তিনি ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি আরো বলেন, ‘আমি ইরানের সাথে একটি চুক্তি করতে চাই, কারণ আমি মানুষ হত্যা করতে চাই না।’

একই সাথে ট্রাম্প তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না—এই বিষয়টি নিশ্চিত করার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করছে না।

এরপর ট্রাম্প এসব মন্তব্য করেন।

সূত্র: মিডল ইস্ট আই