ইসরাইলের গণহত্যা যুদ্ধ : গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৩৩৩

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যা যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৪ হাজার ২৩ জন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় নিহতদের লাশ
হামলায় নিহতদের লাশ |ফাইল ছবি

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যা যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৪ হাজার ২৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে জানা গেছে, গাজায় ইসরাইলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী অক্টোবরে স্বাক্ষরিত একটি ‘যুদ্ধবিরতি’ চুক্তি প্রতিদিন লঙ্ঘন করে চলেছে।

পূর্ববর্তী একটি ইসরাইলি হামলায় আহত হয়ে আরো একজন ফিলিস্তিনি মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে দখলদার ইসরাইলি বাহিনী কমপক্ষে এক হাজার ২০৭ জনকে হত্যা এবং তিন হাজার ৯১৪ জনকে আহত করেছে।

সূত্র: আল জাজিরা