৬০০ রিজার্ভ অফিসারকে ডেকে পাঠালো ইসরাইলি পুলিশ

৬০০ জন রিজার্ভ বর্ডার গার্ড অফিসারকে ডেকে পাঠিয়েছে ইসরাইলি পুলিশ। যেকোনো নিরাপত্তা হুমকি মোকাবেলায় তাদেরকে ব্যবহারের কথা ভাবা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি পুলিশ
ইসরাইলি পুলিশ |সংগৃহীত

৬০০ রিজার্ভ অফিসারকে ডেকে পাঠালো ইসরাইলি পুলিশ। শনিবার (১৪ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬০০ জন রিজার্ভ বর্ডার গার্ড অফিসারকে ডেকে পাঠিয়েছে ইসরাইলি পুলিশ। যেকোনো নিরাপত্তা হুমকি মোকাবেলায় তাদেরকে ব্যবহারের কথা ভাবা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ভোরে ইরানে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এতে তেহরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসি’র প্রধানসহ ২০ জন কমান্ডার, ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৮১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন শতাধিক। এর জবাবে ইসরাইলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।