তেহরান দূতাবাস থেকে নারী ও শিশুদের সরিয়ে নিয়েছে রাশিয়া

দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, ‘৩ থেকে ৪ মার্চ আমরা আমাদের নারী ও শিশুদের রাশিয়ায় সরিয়ে নিয়েছি। মোট সংখ্যা ছিল ১০০ জনেরও বেশি।’

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে রাশিয়া তেহরানে তাদের দূতাবাস থেকে নারী ও শিশুদের সরিয়ে নিয়েছে বলে বৃহস্পতিবার (৫ মার্চ) রুশ কর্মকর্তারা জানিয়েছেন।

দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, ‘৩ থেকে ৪ মার্চ আমরা আমাদের নারী ও শিশুদের রাশিয়ায় সরিয়ে নিয়েছি। মোট সংখ্যা ছিল ১০০ জনেরও বেশি।’

রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর বরাত দিয়ে জানিয়েছে, ‘মূল কর্মীরা’ দূতাবাসে অবস্থান করছেন।

সূত্র: বাসস