বিশ্ববাজারে আবারো তেলের দাম বেড়েছে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
গ্রিনিচ মান সময় রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৩ ডলারে লেনদেন হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত যখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই উপসাগরীয় এলাকায় মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর ইরানের নতুন হামলার পর তেলের এই মূল্যবৃদ্ধি ঘটল।
ছয় মাস ধরে চলা এই যুদ্ধের স্থায়ী সমাধানের আশা ক্ষীণ হয়ে আসা এবং নতুন করে সংঘাত তীব্র হওয়ার জেরে আগস্টের শুরু থেকেই ব্রেন্ট ক্রুডের দাম এক-চতুর্থাংশ বেড়েছে।
সূত্র : আল জাজিরা



