লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, রাজধানী বৈরুতের জিন্নাহ এলাকায় ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, রোববারের এই হামলায় আরো ৩৯ জন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হামলার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, দক্ষিণ বৈরুতে কালো ধোঁয়া উড়ছে।
এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির দক্ষিণাঞ্চলের কাফরাহতি এলাকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছে।
সূত্র : বিবিসি



