আলি লারিজানির স্থলে যাকে নিয়োগ দিলো ইরান

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ বাকের জুলকাদর
মোহাম্মদ বাকের জুলকাদর |সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ বাকের জুলকাদরকে।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো।

এই পদটি কার্যত প্রধান নিরাপত্তা কর্মকর্তার পদ হিসেবে বিবেচিত হয়।

গত ১৭ মার্চ ইসরাইলি হামলায় আলি লারিজানি নিহত হলে পদটি শূন্য হয়।

বাকের জুলকাদর এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার, নিরাপত্তা বিষয়ক উপস্বরাষ্ট্রমন্ত্রী, বিচার বিভাগের উপপ্রধানসহ বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

গাজায় ইসরাইলি অবস্থানে হামলা চালানোর হুঁশিয়ারি আইআরজিসি’র

গাজা উপত্যকার ইসরাইলি অবস্থানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘ইসরাইল গণহত্যার ক্ষেত্রে সমস্ত সীমা অতিক্রম করেছে। এসব কর্মকাণ্ড সহ্য করা যায় না।’

বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে যে, লেবানিজ ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ অব্যাহত থাকলে, অধিকৃত উত্তর ফিলিস্তিন ও গাজা উপত্যকায় শত্রুর সমাবেশস্থলগুলোতে নির্বিচারে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে।

সূত্র : বিবিসি