টানেলে আটকে থাকা যোদ্ধারা বের হওয়ার পর ইসরাইলের হামলা, নিহত ৫

মিসরঘেঁষা রাফা অঞ্চলের টানেলে আটকে থাকা যোদ্ধারা বের হওয়ার পর তাদেরকে উদ্দেশ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত পাঁচজন হামাসযোদ্ধা নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হামাসের লোগো
হামাসের লোগো |সংগৃহীত

মিসরঘেঁষা রাফা অঞ্চলের টানেলে আটকে থাকা যোদ্ধারা বের হওয়ার পর তাদেরকে উদ্দেশ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত পাঁচজন হামাসযোদ্ধা নিহত হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) আরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখাপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা বের হওয়ার সময় তাদেরকে উদ্দেশ্য করে হামলা চালিয়েছে নাহাল ব্রিগেডের একটি ইউনিট। এ ঘটনায় অন্তত পাঁচ হামাস যোদ্ধা নিহত হয়েছে।

সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ‘ইয়েলো লাইন’ সীমারেখার বাইরে রাফার ওই টানেলটি। ইসরাইলের দাবি, হামাস যোদ্ধারা ওই টানেল থেকে বের হওয়ার অবস্থা এমন ছিল যে তাদেরকে নিজেদের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেছে নাহাল ব্রিগেড। সেজন্য তারা হামলা করে ঝুঁকি প্রতিরোধ করেছে।

সূত্র : আরটি