ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের!

তবে, প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিকল্পনায় অনুমোদন দেবেন কী-না, তা এখনো স্পষ্ট নয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউএসএস ত্রিপোলি উভচর যুদ্ধ জাহাজ। ছবিটি গত ১৭ মার্চ তোলা
ইউএসএস ত্রিপোলি উভচর যুদ্ধ জাহাজ। ছবিটি গত ১৭ মার্চ তোলা |রয়টার্স

ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এ লক্ষ্যে শনিবার আরো কয়েক হাজার সেনা পৌঁছেছে ওই এলাকায়।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে, প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিকল্পনায় অনুমোদন দেবেন কী-না, তা এখনো স্পষ্ট নয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড শনিবার জানিয়েছে, যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ পারস্য উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে। এটি একটি উভচর যুদ্ধজাহাজ, অর্থাৎ এটি জল ও স্থল উভয় জায়গায় চলার উপযোগী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, এই জাহাজটি প্রায় ৩ হাজার ৫০০ নাবিক ও মেরিন সেনার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছে।

এর সাথে প্রয়োজনীয় পরিবহন ও যুদ্ধবিমানও রয়েছে।

সূত্র : বিবিসি