সৌদি আরবে হাউছিদের হামলায় আহত ১৩

সৌদি আরবের ৩টি শহরে হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত এবং ঘরবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সৌদি আরবে হামলা চালিয়েছে হাউছিরা
সৌদি আরবে হামলা চালিয়েছে হাউছিরা |সংগৃহীত

ইয়েমেনের হাউছিদের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন হুথিবিরোধী সামরিক জোট মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) হুথি মিলিশিয়ারা দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।

হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : বাসস