অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ

গাজায় আগ্রাসনে ইসরাইলকে সহায়তা করছে ১৫ আন্তর্জাতিক কোম্পানি

গাজায় আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে ব্যাপক সহিংসতা চালাচ্ছে দখলদার ইসরাইল। এক্ষেত্রে তাদেরকে সহায়তা দিয়ে চলেছে আন্তর্জাতিক ১৫টি কোম্পানি।

নয়া দিগন্ত অনলাইন
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল |আল জাজিরা

গাজায় আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে ব্যাপক সহিংসতা চালাচ্ছে দখলদার ইসরাইল। এক্ষেত্রে তাদেরকে সহায়তা দিয়ে চলেছে আন্তর্জাতিক ১৫টি কোম্পানি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এমন অভিযোগ করে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইল আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে ব্যাপক সহিংসতা চালাচ্ছে গাজা উপত্যকায়। সেখানে তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে আন্তর্জাতিক ১৫টি সংগঠন। তাদের থেকে বিভিন্ন সহায়তা গ্রহণ করে গাজায় ব্যাপক গণহত্যাও চালাচ্ছে তেল আবিব।

বিবৃতিতে এসব কার্যক্রম বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় অন্তত ৬৫ হাজার ১৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৪১ জন। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছে।

এদিকে, চলমান যুদ্ধে ইসরাইলের অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছে। তাদের অধিকাংশই ইসরাইলি বাহিনীর সদস্য। এছাড়া আরো ২০০ ইসরাইলি হামাসের হাতে বন্দী হয়েছে। এর মধ্যে কিছু ইতোমধ্যে বন্দীবিনিময় চুক্তিতে মুক্তি পেয়েছে। কিছু এখনো বন্দী রয়েছে। আর গাজায় ইসরাইলি হামলায় কিছু বন্দী নিহতও হয়েছে।

সূত্র : আল জাজিরা