ইসরাইলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসঙ্ঘ

‘সঙ্ঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর জন্য ইসরাইলকে কালো তালিকাভুক্ত করেছে’ জাতিসঙ্ঘ। বৃহস্পতিবার (২৮ মে) জাতিসঙ্ঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘের লোগো
জাতিসঙ্ঘের লোগো |সংগৃহীত

‘সঙ্ঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর জন্য ইসরাইলকে কালো তালিকাভুক্ত করেছে’ জাতিসঙ্ঘ। বৃহস্পতিবার (২৮ মে) জাতিসঙ্ঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ তথ্য জানিয়েছেন।

ইসরাইল জাতিসঙ্ঘ প্রধান আন্তোনিও গুতেরেসের সাথে সম্পর্ক ছিন্ন করেছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিওতে ড্যানি ড্যানন বলেন, ‘এই মহাসচিবের সাথে আমাদের সম্পর্ক শেষ।’

তিনি গুতেরেসের দফতর থেকে প্রকাশিত প্রতিবেদনের নিন্দা জানান।

সঙ্ঘাত-সম্পর্কিত যৌন সহিংসতার বিষয়ে জাতিসঙ্ঘের মহাসচিবের বার্ষিক প্রতিবেদনটি প্রকাশের আগে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর কাছে উপস্থাপন করা হয়। গত আগস্টে প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে, সশস্ত্র সঙ্ঘাতের পরিস্থিতিতে যৌন সহিংসতার জন্য সন্দেহভাজন বা দায়ী পক্ষগুলোর তালিকায় ইসরাইলকে যুক্ত করা হতে পারে।

ড্যানন বলেন, ‘ইসরাইলকে কালো তালিকাভুক্ত করার এবং যুদ্ধের অস্ত্র হিসেবে যৌন সহিংসতা ব্যবহারের জন্য আমাদের অভিযুক্ত করার সিদ্ধান্তটি একটি জঘন্য সিদ্ধান্ত। মহাসচিব ও তার দল ইসরাইলের বিরুদ্ধে মিথ্যা ছড়ানো অব্যাহত রেখেছে। আমাদের ও হামাস সন্ত্রাসীদের একই তালিকায় রাখা অগ্রহণযোগ্য।’

জাতিসঙ্ঘে নিযুক্ত ইসরাইলি মিশন এক বিবৃতিতে বলেছে, যতদিন গুতেরেস সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন, ততদিন তারা মহাসচিবের কার্যালয়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না।

সূত্র: আল জাজিরা