গাজা নিয়ে ট্রাম্পের নেতৃত্বে বৈঠক : রাজনৈতিক সমাধানের উপর গুরুত্বারোপ অংশীজনের

যদিও বৈঠকটি সরাসরি গাজা ইস্যুকে কেন্দ্র করে ছিল। তবে এর প্রভাব বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়বে। কারণ, গাজায় যা শুরু হয়, তা গাজায় সীমাবদ্ধ থাকে না।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ ও যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে বুধবার এক বৈঠকে সভাপতিত্ব করেছেন। এ বৈঠকে গাজা সঙ্কটের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করা হয়েছে।

ইতালির তুরিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামেল আল জাজিরাকে বলেন, বৈঠকটি এক ধরনের ‘রাজনৈতিক সচেতনতা’ প্রকাশ করেছে। সেখানে আলোচনা হয়েছে যে রাজনৈতিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই। তবে তিনি আরো উল্লেখ করেন, গাজায় ইসরাইলের চলমান আক্রমণের মধ্যে অস্ত্র সরবরাহ, নিষেধাজ্ঞা আরোপ বা তা বাস্তবায়নের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

কামেল বলেন, যদিও বৈঠকটি সরাসরি গাজা ইস্যুকে কেন্দ্র করে ছিল। তবে এর প্রভাব বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়বে। কারণ, গাজায় যা শুরু হয়, তা গাজায় সীমাবদ্ধ থাকে না।

তিনি সতর্ক করেন, লেবাননের একটি বড় অংশ গাজার মতো একই পরিণতির মুখোমুখি হতে পারে। ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে ধ্বংস করার উপায় খুঁজছেন, যা লেবাননের ব্যাপক ধ্বংস ডেকে আনতে পারে।

সূত্র : আল জাজিরা