শত্রু পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত অবিরাম হামলা চলবে: ইরান

মধ্যপ্রাচ্যের আকাশে ও বাতাসে যে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, তার প্রতিটিই প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন কোনো সামরিক, নিরাপত্তা কিংবা আর্থিক কেন্দ্রকে সঠিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের রকেট হামলার একটি দৃশ্য
ইরানের রকেট হামলার একটি দৃশ্য |সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যভিত্তিক ও অবিরাম আক্রমণ শত্রুর পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত থামবে না বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

একটি বার্তায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর স্পষ্ট জানান, মধ্যপ্রাচ্যের আকাশে ও বাতাসে যে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, তার প্রতিটিই প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন কোনো সামরিক, নিরাপত্তা কিংবা আর্থিক কেন্দ্রকে সঠিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বার্তাটির শেষ অংশে তিনি উল্লেখ করেন, ইরানের যোদ্ধাদের এই নিরবচ্ছিন্ন ও সুনির্দিষ্ট আক্রমণ মূলত খামেনির বিদ্রোহী ইরানি জাতির ক্ষোভের চাবুক। শত্রু সম্পূর্ণ নতিস্বীকার না করা পর্যন্ত এবং মিনাব ও লামার্দে অন্যায়ের শিকার হওয়া নিষ্পাপ শিশুদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।