তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা

ভোরে বিস্ফোরণের এ শব্দ শোনা যায়। ইরানের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তেহরানে বিস্ফোরণ
তেহরানে বিস্ফোরণ |নয়া দিগন্ত

ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরাইল।

সোমবার (২৩ মার্চ) ভোরে বিস্ফোরণের এ শব্দ শোনা যায়। ইরানের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম মেহর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানায়, ‘তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’ তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফার্স নিউজ এজেন্সি জানায়, রাজধানীর পাঁচটি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে।

তারা আরো জানায়, ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফার্স আরো জানায়, ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য হতাহতের বিস্তারিত পরে জানানো হবে।

অন্যদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা তেহরানে ‘ইরানি শাসনের অবকাঠামো লক্ষ্য করে বৃহৎ পরিসরের হামলার ঢেউ শুরু করেছে।’

সূত্র বাসস