বন্দর আব্বাসের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘মার্কিন বিমানঘাঁটিতে’ হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে এ হামলা চালানো হয়।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের বন্দর আব্বাসের বিমানবন্দরের কাছে একটি স্থানে মার্কিন বাহিনীর ভোরবেলার হামলার জবাবে তারা একটি ‘মার্কিন বিমানঘাঁটিতে’ হামলা চালিয়েছে।
আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে একটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তারা এই বিমানঘাঁটিকে মার্কিন ‘আগ্রাসনের’ উৎস হিসেবে চিহ্নিত করলেও এর অবস্থান জানায়নি।
বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর এ ঘোষণাটি আসে।
আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো ‘আগ্রাসনের জবাব না দিয়ে থাকা যাবে না’ এবং পরবর্তী সামরিক পদক্ষেপের ‘আরো কঠোর’ জবাব দেয়া হবে।
সূত্র: আল জাজিরা



