খামেনির জানাজা-পরবর্তী শোকযাত্রা শুরু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-পরবর্তী শোকযাত্রা শুরু হয়েছে আজ। পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য তার লাশ কোমে নিয়ে যাওয়া হবে। শোকযাত্রাটি ১০ থেকে ১২ ঘণ্টা স্থায়ী হবে।

নয়া দিগন্ত অনলাইন
শোকযাত্রায় পতাকা হাতে লাখ লাখ শোকহতদের অংশগ্রহণ
শোকযাত্রায় পতাকা হাতে লাখ লাখ শোকহতদের অংশগ্রহণ |সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-পরবর্তী শোকযাত্রা শুরু হয়েছে আজ। পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য তার লাশ কোমে নিয়ে যাওয়া হবে। সংবাদমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্টে আইআরআইবি জানায়, রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে শহীদ নেতার জানাজা-পরবর্তী শোকযাত্রা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এতে শোকাহতদের ‘বিশাল জনসমাগম’ ছিল।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, আয়োজকরা আশা করছেন, শোকযাত্রাটি ১০ থেকে ১২ ঘণ্টা স্থায়ী হবে। এটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশগারি মহাসড়কের মধ্য দিয়ে ১০ কিলোমিটার দীর্ঘ পথ প্রদক্ষিণ করবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রথম দিনেই খামেনি নিহত হন।

সূত্র: আল জাজিরা