এবার পোল্যান্ডের অস্ত্র প্রদর্শনী মেলায় বাধার মুখে পড়েছে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানি। এর আগে ব্রিটিশ অস্ত্র প্রদর্শনী মেলাতেও নিষিদ্ধ করা হয়েছিল তাদের।
রোববার (৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একজন পোলিশ সাংবাদিক অভিযোগ করেছেন যে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলো গাজা যুদ্ধে জড়িত রয়েছে। তার এই অভিযোগকে আমলে নিয়ে পোলিশ পুলিশ প্রতিরক্ষা কোম্পানিগুলোর সদস্যদের ডেকে ডেকে জিজ্ঞাবাদ করছে। এরই পরিপ্রেক্ষিতে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস এবং রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের অনেক কর্মচারীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।
সূত্রটি আরো জানিয়েছে, গত সপ্তাহে কিলচেতে এমএসপিও প্রদর্শনীতে উপস্থিত দুই কর্মচারীকে তলব করার আগেই পোল্যান্ড ছেড়ে চলে গেছেন।
‘প্রদর্শনীতে এলবিটের উপস্থিতির বিরুদ্ধেও প্রতিবাদ করা হয়েছিল। অবশ্য কোম্পানির বুথে লাল রঙ ছিটিয়ে দেয়ার জন্য দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।’
সূত্র : আল জাজিরা


