মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। এর আগে, ইরানের রাডার স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সেন্টকম জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীর দিকে উৎক্ষেপিত ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করে এবং ইরানের রাডার স্থাপনাগুলোতে হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পরেই কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
সেন্টকম বলেছে, ‘ইরানের ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং সপ্তমটি তার উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়নি।’
তারা আরো বলে, ‘বর্তমানে মার্কিন কর্মীদের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে- ইরানের এমন দাবি মিথ্যা।’
সূত্র: আল জাজিরা



