বিশ্ববাজারে আবারো বাড়ল তেলের দাম

ব্রেন্ট ক্রুড তেলের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে আবারো। পাল্টাপাল্টি হামলার জেরে হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল আবারো ব্যাহত হয়েছে।

গ্রিনিচ মান সময় রাত ২টা ৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৮৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।

ফেব্রুয়ারির শেষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল চালান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর, গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১০ দশমিক ৬ শতাংশ কমে যায়।

সূত্র: আল জাজিরা