সদ্য গাজা থেকে ফিরে আসা এক মার্কিন ডাক্তার মার্ক ব্রাউনার গাজা উপত্যকায় ভয়াবহ দুর্ভিক্ষের কথা উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, ক্ষুধার কারণে গাজাবাসীর টিউমার ও সংক্রমিত ক্ষত দেখা দিয়েছে। এই অঞ্চলের জন্য অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতি প্রয়োজন।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এই অঞ্চলের উপর আক্রমণ ও বোমাবর্ষণের পাশাপাশি গাজার জনগণকে অনাহারের মধ্যে রেখেছে।
সূত্র : পার্সটুডে



