হরমুজ প্রণালীতে নতুন করে হামলার পর জাতিসঙ্ঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) তাদের উদ্ধার পরিকল্পনা স্থগিত করেছে। এতে বৃহস্পতিবার (২৫ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।
গ্রিনিচ মান সময় ২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ৭৪ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে, যা এর আগে ৭২ দশমিক ৪৮ ডলারের নিচে নেমে গিয়েছিল। এই ৭২ দশমিক ৪৮ ডলার ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু করার আগের পর্যায়ে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর দাম তীব্রভাবে কমে গেলেও, ব্রেন্টের দাম বর্তমানে যুদ্ধ-পূর্ববর্তী স্তরের চেয়ে প্রায় ৩ শতাংশ ওপরে রয়েছে।
সূত্র: আল জাজিরা



