ইরান যুদ্ধ শুরুর পর থেকে ২৬টি জাহাজে হামলা

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

নয়া দিগন্ত অনলাইন
হামলার শিকার হওয়া জাহাজ
হামলার শিকার হওয়া জাহাজ |সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ ইউকেএমটিও (ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস)।

তারা বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগর, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর ‘ভেতরে ও আশপাশে’ মোট ৪৬টি ঘটনার খবর পেয়েছে তারা।

এরমধ্যে ২৬টি ছিল হামলা, ১৮টি ছিল ‘সন্দেহজনক তৎপরতা’ সংক্রান্ত প্রতিবেদন এবং এর পাশাপাশি দু’টি ছিনতাইয়ের ঘটনাও রিপোর্ট করা হয়েছে।

সূত্র: বিবিসি