ইসরাইলে বন্দী ফিলিস্তিনির সংখ্যা ছাড়ালো ১১ হাজার

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, ইসরাইলি কারাগারে বর্তমানে ১১ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। এই সংখ্যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

নয়া দিগন্ত অনলাইন
বন্দী ফিলিস্তিনি
বন্দী ফিলিস্তিনি |আল জাজিরা

ইসরাইলে বন্দী ফিলিস্তিনির সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, ইসরাইলি কারাগারে বর্তমানে ১১ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। এই সংখ্যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

ইসরাইলি হেফাজতে থাকা বেশিরভাগ ফিলিস্তিনিকে বিনা বিচারে আটক রাখা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। আটকদের মধ্যে ৪০০ শিশু এবং ৪৯ জন নারী বলে জানা গেছে।

উল্লেখ্য, গাজা যুদ্ধের সময় অধিকৃত পশ্চিমতীরে প্রায় প্রতিদিনই গ্রেফতার অভিযান চালিয়েছে, প্রায়ই অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে এবং এই প্রক্রিয়ায় বাড়িঘরে অভিযান চালিয়েছে।

সূত্র : আল জাজিরা