পূর্ব জেরুসালেমে অবস্থিত আল-আকসা মসজিদে জোরপূর্বক প্রবেশ করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এ সময় ইসরাইলি পুলিশ তাদের সুরক্ষা দিয়েছে।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বসতি স্থাপনকারীরা ‘মসজিদটির প্রাঙ্গণে প্রবেশ করে তালমুদীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন’।
আল-আকসা মসজিদ চত্বরটি পূর্ব জেরুসালেমের একটি মালভূমিতে অবস্থিত, যা ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে দখল করে এবং পরে সংযুক্ত করে নেয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিভাগই এটিকে স্বীকৃতি দেয়নি।
এখানে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ রয়েছে। ডোম অফ দ্য রকও রয়েছে এখানে, যা সপ্তম শতাব্দীর একটি স্থাপত্য এবং বিশ্বাস করা হয় যে এখান থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সা:) মিরাজে গমন করেছিলেন।
সূত্র: আল জাজিরা



