খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আয়াতুল্লাহ আলি খামেনিকে শ্রদ্ধা জানাতে জনগণের ভিড়
আয়াতুল্লাহ আলি খামেনিকে শ্রদ্ধা জানাতে জনগণের ভিড় |সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা এবং এর আশপাশের রাস্তাগুলোতে খামেনির আনুষ্ঠানিক জানাজা ও দাফন প্রক্রিয়া শুরু হয়েছে।

তাসনিম নিউজ অ্যাজেন্সি জানায়, রাজধানীতে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হওয়া লাখ লাখ শোকাহত মানুষের জন্য প্রধান প্রার্থনা চত্বরের দরজা খুলে দেয়া হয়েছে।